ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় গলাকাটা লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:৫৫ অপরাহ্ণ

pic pekua nehataপেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি :  কক্সবাজারের পেকুয়ায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করছে থানা পুলিশ। ৭ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি ভেলুয়া পাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে জসিমউদ্দিনের গলাকাটা লাশ তার বসত বাড়ী থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশে মিয়াজিঘোনা বিল থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন লাশ দেখে পেকুয়া থানায় খবর দিলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ও এস আই মকবুল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়সূত্রে জানায় সে সোমবার রাতে স্থানীয় এক অনুষ্টান দেখে বাড়ী ফেরার পথে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন অংশে উপর্যপুরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে গলা কেটে জবাই করে হত্যা করে রাস্তার পাশে জমিতে ফেলে চলে যায়। নিহতের পরিবারসূত্রে জানায় জসিম একই এলাকার শাহ আলমের মেয়ের কানছেদা অনুষ্ঠানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে লোকজনের কাছে শুনতে পেয়ে দেখি জসিমকে গলা কেটে হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে চকরিয়া-পেকুয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার খালেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নিহত জসিম উদ্দিনের পিতা বাদী হয়ে পেকুয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করে মামলা নং-০৩ তারিখ ৭/০১/১৪ ইং। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এটি পরিকল্পিত হত্যা কান্ড। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত দূর্বৃত্তদের চিহ্নিত করে আটক করা হবে।

Need Ads
error: কপি হবে না!