নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য চন্ডীপাশা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৬৮) শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
রবিবার জানাজা শেষে র্রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।




