ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুনে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ

image_30947_0(1)ফারুক হোসেন,ঢাকাঃ আগামী জুন মাসের প্রথম সপ্তাহে ২০১৪-২০১৫ সালের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন ।এবার ২০ লাখ ভোটার নতুন করে তালিকাভুক্ত হবেন  । কমিশন সূত্র জানায় তিন ধাপে ডিসেম্বরের মধ্যেই এ ভোটার হালনাগাদের কাজ শেষ করা হবে। বর্ষার কারণে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে উপকূল ও হাওর এলাকা দ্বিতীয় ধাপে মফস্বল শহর এলাকা এবং শেষ ধাপে সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

Shamol Bangla Ads

জানা যায় ২০১৫ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ এবং তার বেশি তাদের ভোটার তালিকা ভুক্ত করা হবে।  অন্তর্ভুক্তির পাশাপাশি স্থানান্তর, বাদপড়া, সংশোধন ও মৃতদের বাদ দিয়ে এ হালনাগাদ করা হবে। এছাড়া তালিকায় স্থান পাবেন না মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতরা। ইসি সূত্র জানায় এ বছরের শুরুতে ভোটার তালিকা হালনাগাদ করার আইনি বিধান থাকলেও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে যথা সময়ে ভোটার তালিকা হালনাগাদ করেতে পারেনি নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ জানান আমাদের পরিকল্পনা রয়েছে জুনের শুরুতে হালনাগাদের কাজ শুরু করার। আমাদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটা প্রস্তাব কমিশনে দেয়া হবে। পরে কমিশন বৈঠক শেষে সিদ্ধান্ত নেবেন কবে থেকে ভোটার হালনাগাদের কাজ শুরু করবেন। জানা যায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জেলা-উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও এলাকা ভিত্তিক
ভোটার তালিকা হালনাগাদ করবেন। এ ক্ষেত্রে ভোটারদের তথ্যসংগ্রহ, ছবিতোলা ও আঙ্গুলের ছাপ নেয়াসহ যাচাই-বাছাইয়ের সময় নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট বিভাগ। উল্লেখ্য, বর্তমানে ভোটার তালিকায় ৯ কোটি ১৯ লাখের বেশি ভোটার অন্তর্ভুক্ত
রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!