ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশে পদক পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

খবর টি পড়েছেন : ২৪১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আলোকচিত্রী নাসির আলী মামুন, প্রয়াত কবি হেলাল হাফিজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একুশে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে।

Shamol Bangla Ads

চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানাকে (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসানকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে পদক দেয় সরকার। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক পরবর্তী সংবাদ ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads