জুবাইদুল ইসলাম, শেরপুর : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছানুয়ার হোসেন ছানু বেসরকারীভাবে জয়ী হয়েছেন। দোয়াত-কলম প্রতিকে তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৬শ ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি সমর্থিত ইলিয়াছ উদ্দিন। তিনি কাপ-পিরিচ প্রতিক নিয়ে ৩৬ হাজার ১শ ২৬ ভোট। মটর সাইকেল প্রতিক নিয়ে ২৮ হাজার ৫শ ৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ২০ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম।

এ ছাড়া বেসরকারী ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতিক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বায়েজিদ হাসান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪শ ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫শ ৬৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শামীম আরা বেগম (হাঁস) প্রতিক নিয়ে ৮৭ হাজার ৬শ ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানা রাজিয়া (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ১শ৮৩ ভোট।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী নির্বাচনী কন্ট্রোলরুম থেকে বে-সরকারী ভাবে ওই ফলাফল ঘোষনা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান জানিয়েছেন, প্রাথমিক হিসাবে দেখা গেছে শতকরা ৫৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।









