রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জ থানার এসআই মোঃ সেলিম নেতৃত্বে পুলিশের একটি দল গোঁপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে পৌরসভার রতনপুর সাকিনের মাদক স্পট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মুন্নাকে গ্রেফতার করে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মুন্না দির্ঘ দিন ধরে রামগঞ্জ পৌসভাসহ ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছে । এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা রুজ্জু করা হয়েছে।




