ads

শুক্রবার , ১৮ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেজাল পাটবীজে বাজার সয়লাব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৮, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ

Patbij Packetতালাত মাহমুদ : ভারত থেকে আমদানীকৃত বঙ্গবীর পাটবীজের প্যাকেট অবিকল নকল করে প্রতিবারের মত এবারও মুনাফালোভী সংঘবদ্ধ চক্র ভেজাল পাটবীজ বাজারজাত করেছে বলে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।

Shamol Bangla Ads

শেরপুর জেলা শহরের নয়আনি বাজার, জামালপুর জেলা শহরের স্টেশন গেট, বানিয়াবাজার, বকসীগঞ্জ, সানন্দবাড়ি, , টাঙ্গাইলের মধুপুর ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ভেজাল পাটবীজ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মৌ সীডস কোম্পানী, প্রোঃ গোলাম মোস্তফা, মিনারা বীজ ভান্ডার, প্রোঃ মেহের জামাল, বকসীগঞ্জে আহম্মদ আলী, কেরামত আলী, আঃ লতিফ ও ফারুক খোলাবাজারে ভেজাল পাটবীজ বিক্রি করে আসছে। এদের কাছে ভেজাল পাটবীজ সরবরাহ করে আসছে মোঃ গাজী ও শাহজাহান নামে দু’ব্যক্তি। ভেজাল পাটবীজ সংগ্রহকারী ঢাকার সিদ্দিক বাজারের মাসুদ সীডস কোম্পানীর মালিক বাসেদ বেপারী ও ফরিদপুরের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ভেজাল পাটবীজের সাপ্লাই করে আসছে বলে সূত্রটি জানায়।
এই প্রতিবেদক, দু’একটি পাটবীজের দোকানে সরজমিনে গিয়ে দেখতে পান, প্রকৃত বঙ্গবীর পাটবীজের প্যাকেটের আদলে নকল প্যাকেটের তেমন কোন তারতম্য নেই। ট্যাগ, হলোগ্রাম, প্যাকেট হুবহু নকল করা হয়েছে। নকল প্যাকেটে লট নাম্বার নেই। আসল প্যাকেটে  R এর স্থলে নকল প্যাকেট TM লেখা এবং ঠিকানায় LASKARPUR এর স্থলে LASKARUR লেখা রয়েছে। আসল প্যাকেটের উপর সাঁটানো গ্যারেন্টি কাগজের সাথেও নকল প্যাকেটের কাগজের কোন মিল নেই। এছাড়া আসল প্যাকেটের ট্রেড ঝইঈ মার্ক- এর মনোগ্রামের সাথে নকল প্যাকেটের ট্রেড ঝইঈ মার্ক এর মনোগ্রামেরও বৈসাদৃশ্য লক্ষণীয়। আসল প্যাকেটে মেয়াদের তারিখ উলে­খ থাকলেও নকল প্যাকেটে মেয়াদের তারিখ উলে­খ নেই। এছাড়া আসল প্যাকেটে মূল্য উলে­খ থাকলেও নকল প্যাকেটে উলে­খ নেই। বাজারে আসল প্যাকেটের চেয়ে নকল প্যাকেট ৪০/৪৫ টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে। এব্যাপারে বকসীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতাকে ০১৯৩৮৮২৪০৬৭ নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। এদিকে গত ১০/০৪/২০১৪ইং তারিখে বঙ্গবীর পাটবীজ আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বকসীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। অবিলম্বে বাজার থেকে ভেজাল পাটবীজ জব্দ করা না হলে কৃষকরা নকল পাটবীজ কিনে এবারও প্রতারণার শিকার হবে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। প্রকাশ থাকে যে, নকল প্যাকেটে ৩/৪ বছর আগের অবিক্রিত পুরনো পাটবীজ ও নিম্নমানের পাটবীজ মিশিয়ে ভেজাল পাটবীজ প্যাকেটজাত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!