ads

বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুইশ’ রানের আগেই অলআউট বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৫১১
দুইশ’ রানের আগেই অলআউট বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ইনজুরিতে ছিটকে গেছেন। অন্য সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে শূন্য করেন। রান পাননি লিটন-হৃদয়রা। পঞ্চাশের আগে চার উইকেট হারানো দলকে ১০০ রানের জুটি দেন সাকিব ও মুশফিক। দু’জনই ফিফটি করে ফিরতেই ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিং বান্ধব উইকেটে আট ব্যাটার নিয়েও বিপর্যয় সামলে সংগ্রহ বড় করতে পারেনি তার দল। শুরুতে বিপর্যয়ের পর শেষে বিপর্যয়ে পড়ে অলআউট হয়েছে তার দল।

এদিন নাঈম শেখের সঙ্গে ওপেনিং করেন মেক শিফট ওপেনার মিরাজ। কিন্তু দ্বিতীয় ওভারে নাসিম শাহ প্রথম বলেই ক্যাচ দেন তিনি। গোল্ডেন ডাক মারেন এই ডানহাতি অলরাউন্ডার। জ্বর থেকে সুস্থ হয়ে লাহোরে গিয়ে তিনে ব্যাটিং করেন লিটন দাস। কিন্তু শান্তর অভাব পূরণ করতে পারেননি তিনি। বাইরের বলে ব্যাট দিয়ে ফিরে যান ১৩ বলে চারটি চারের শটে ১৬ রান করে।

Shamol Bangla Ads

এরপর ওপেনার নাঈম ২৫ বলে ২০ রান করে পুল শট খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যে ক্যাচ দেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে। পাঁচে নামা হৃদয় ২ রানে বোল্ড হলে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ফিফটি করে সাকিব দলের ১৪৭ রানে আউট হন। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫৩ রান। পুল খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি।

মুশফিকের সঙ্গে জুটি গড়ার দায়িত্ব পড়ে তরুণ শামীম পাটোয়ারির কাঁধে। কিন্তু তিনিও ব্যর্থ হন। এক ছক্কা মারার পরে আবার তুলে খেলতে গিয়ে ১৬ রানে ধরা পড়েন তিনি। এরপর মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে আউট হলে অলআউটের পথে পা বাড়ায় বাংলাদেশ। তিনি দলের ১৯০ রানে আউট হন। তিন রানের মধ্যে বাকি তিন উইকেট হারায় হাথুরুসিংহের দল।

পাকিস্তানের দুই ডানহাতি পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন। রউফ ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র ২৭ ম্যাচে উইকেটের ফিফটি ছাড়িয়ে গেছেন তিনি। নাসুম ৩৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার একটি করে উইকেট নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপে বাংলাদেশ দল পেতে আরও ২১ দিন পরবর্তী সংবাদ বাংলাদেশের বিশাল পরাজয়ে ব্যাটিং নিয়েই দুশ্চিন্তা সহকারী কোচের