শ্যামলবাংলা বিনোদন : পহেলা বৈশাখ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে বেশকিছু সঙ্গীত শিল্পীদের নিয়ে অ্যালবাম ‘বৈশাখী ঝড়’। অ্যালবামে রয়েছে বৈশাখী আমেজের মোট ১০টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী শহীদ, ইমরান, অয়ন চাকলাদার, মিলন, শাহেদ, আদনান, ফারাবী, আরিফ, লুৎফর হাসান, তুষার, মুকুল জামিল, শুভ চৌধুরী, এম এস রানা, সাগর, জেসন, বাঁধন ও আইয়ুব শাহরিয়ার।
অ্যালবামের গানগুলো লিখেছেন জাহিদ আকবর, এম এস রানা, লুৎফর হাসান, শেখ সুমন এমদাদ, এ মিজান, ওমর ফারুক, বোরহান বিশ্বাস, সুমন মোস্তফা, নাজমুল হক ঈমন ও জীবন মাহমুদ। আর সঙ্গীতায়োজন করেছেন ইমরান, শাহেদ, রাহুল মুৎসুদ্দী, আদনান, অয়ন চাকলাদার এবং রাফী।




