ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্প্রচার নীতিমালার মাধ্যমে কণ্ঠরোধ করবেন না : এরশাদ

খবর টি পড়েছেন : ১৭২
সম্প্রচার নীতিমালার মাধ্যমে কণ্ঠরোধ করবেন না : এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ershad 5শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ না করতে সরকারের প্রতি অহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি ২০ আগষ্ট বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রাস্তায় এক সমাবেশে ওই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, অনেকেই বলছে কণ্ঠরোধ করার জন্য এই নীতিমালা করা হচ্ছে। আমি সরকারকে বলব একটি কমিশন করে সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা করুন।
এরশাদ বলেন, কন্ঠরোধ করবেন না। এটা ভালো কাজ না। সত্য বলতে দিতে হবে নইলে আপনাদেরই বিপদ বাড়বে।

Shamol Bangla Ads

দলের এমপিদের উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘এমপি সাহেবরা যারা আসেননা (তার কাছে); তারা দলের গঠনতন্ত্র পড়ুন। আগামীতে নমিনেশন দেওয়ার ক্ষমতা একমাত্র দলের চেয়োরম্যানের। পৃথিবীতে আর কেউ নমিনেশন দিতে পারবেন না। দল করলে দলের জন্য কাজ করেন। নইলে আগামীতে বিপদ হতে পারে। নমিনেশন পাবেন না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য করা হবে… পরবর্তী সংবাদ আজ ভয়াল-বিভীষিকাময় ২১ আগস্ট