ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া সড়কের ফকির বাড়ি মোড়ে শনিবার সকাল ৮টায় মটর সাইকেল ও ট্রলার টেম্পুর সাথে সংর্ঘষে এক স্কুল ছাত্রসহ ৩ জন আহত হয়েছে। আহত ২ জনকে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন,কাঠালিয়ার লতাবুনিয়া গ্রামের মোঃ বাবুল হাওলাদারের ৯ ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্র মোঃ মাহিন (১৪) আওরাবুনিয়ার সাতানি বাজার এলাকার টেম্পু চালক মোঃ আজাদ (২৫) ও আমুয়া এলাকার মটর সাইকেল চালক মোঃ পলাশ (২৭) আহত হয়েছে।




