ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারের এসপিসহ পুলিশের ৬ কর্মকর্তা বদলি

খবর টি পড়েছেন : ১৮১
কক্সবাজারের এসপিসহ পুলিশের ৬ কর্মকর্তা বদলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কক্সবাজারের পুলিশ সুপারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর কক্সাবাজারের এসপি করা হয়েছে ঝিনাইদহের এসপি মো: হাসানুজ্জামানকে।

এদিকে, খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকার বিশেষ শাখা (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে করা হয়েছে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার।

Shamol Bangla Ads

এছাড়া ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর এসপি মো: শহিদুল্লাহকে ঢাকা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরবর্তী সংবাদ বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads