ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

খবর টি পড়েছেন : ২০৮
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ অফিস খুলেছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে। মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে। তবে কর্মব্যস্ততা পুরোপুরি শুরু হয়নি অফিসপাড়ায়।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা গেছে, প্রথম কর্মদিবসেও অফিস-আদালতে চিরচেনা ভিড় নেই। যাঁরা ঢাকার বাইরে ঈদ উদ্‌যাপন করতে গেছেন, তাঁদের অনেকেই ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। সেই অনুযায়ী চলতি সপ্তাহেও ছুটির আমেজ থাকবে। আগামী রবডবার নাগাদ কর্মব্যস্ততা পুরোপুরি শুরু হতে পারে অফিসপাড়ায়।

গত রবিবার (১০ জুলাই) সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।

Shamol Bangla Ads

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে ঈদ উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন, তা সঠিক বলা যাচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃহস্পতিবার থেকে দেশে ফিরবেন হাজিরা পরবর্তী সংবাদ ঈদে কোথাও যানজট হয়নি: ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads