বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ঢাকার প্রবীন সাংবাদিক এবিএম মূসা, বরিশালের প্রবীন সাংবাদিক এস আলী মোহাম্মদ ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শওকত হোসেনের হিরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও বাবুগঞ্জ উপজেলা রির্পোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দরা। বিবৃতিতে বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এইচএম জসিম, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাবেক সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মহিবুল ইসলাম সোহাগ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোস্তফা কামাল রাজন, আবুল বাসার সহ সকল সদস্যরা সহ বাবুগঞ্জ রির্পোর্টার্স ইউনিটির সভাপতি শাহজাহান খান, সাধারন সম্পাদক আবদুললাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক শাহাবউদ্দিন বাচ্চু, সাংবাদিক আরিফ হোসেন নয়ন, একেএম জিয়াউল হক সহ সকল সদস্যরা সাংবাদিক মূসা, আলী মোহাম্মদ ও সংসদ সদস্য হিরনের রুহের মাগফিরাত কামনা করেন। এ ছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ।




