মেহের আমজাদ ,মেহেরপুর : দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীকে (৮) যৌন হয়রানির অভিযোগে মেহেরপুরের গোরস্থান পাড়ার সফিকুল ওরফে সফরার ছেলে পান দোকানদার বকুল (৩৭) নামের এক বখাটেকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ । ২৮ মার্চ শুক্রবার বেলা ১১টার দিকে এস আই সুফল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কোর্ট রোডস্থ পানের দোকান থেকে তাকে আটক করে।

পুলিশ ও দি¦তীয় শ্রেনীর ছাত্রী জানায় ,বৃহস্পতিবার দুপুরে টিভিতে কার্টুন দেখার সময় দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে প্রতিবেশী পান দোকানদার বকুল শারিরীক ভাবে নির্যাতন করে। এই বিষয়টি এদিন বিকালে জানাজানি হলে রাতেই পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম সহ এলাকাবাসী বিষয়টি মিমাংসা করার চেষ্ঠা করে ব্যর্থ হয়। শুক্রবার সকালে ছাত্রীর পিতা মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানিকারী বকুলকে আটক করেছে পুলিশ।




