কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুরের তেকালা মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে মাঠে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মাঠের ভিতর সালোয়ার-কামিজ পরা আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুবৃর্ত্তরা ওই মহিলাকে হত্যা শেষে লাশটি হাত-পা বেঁধে মাঠে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিহত মহিলার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।




