ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে ঐতিহ্যবাহী চড়ক পূজার আনুষ্ঠানিকতা শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:৪৪ অপরাহ্ণ
চাটমোহরে ঐতিহ্যবাহী চড়ক পূজার আনুষ্ঠানিকতা শুরু

জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : উপমহাদেশের বিখ্যাত চড়ক পূজা পাবনার চাটমোহরের বোঁথরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৮এপ্রিল চড়ক বাড়িতে পাট উঠেছে। ঢাক বাজছে। পাটে ধুপ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বোথর চড়ক পূজা ও মেলার আয়োজন। লোক শ্রæতি রয়েছেপ্রায় ৭শ বছর আগে এখানে শুরু হয়েছিল চড়ক পূজা। ৫ দিনের আনুষ্ঠানিকতা শেষে পাট যাবে গ্রামের বাড়ি বাড়ি।
চড়ক বাড়ির আঙিনায় পুরোহিতরা পূজা অর্চনা করবেন। নতুন জামাই আসতে শুরু করেছে বাড়ি বাড়ি। মনো বাসনা পূড়নে দূর দূরান্ত থেকে মহাদেব ভক্তরা মানসা দিতে এখানে আসবেন। বাড়িতে বাড়িতে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ষিয়ান বটতলায় চড়ক বাড়ি এখন সাজছে নতুন সাজে। ১৩ এপ্রিল চড়ক বাড়ির পুরোনো পুকুর থেকে ধুম ধামের সাথে তোলা হবে চড়ক গাছ।
ভক্তবৃন্দরা মনো বাসনা পূরণে চড়ক গাছে দুধ, চিনি, তেল ঢালবেন। রাতভর ভরণ চালান দেওয়া হবে। রাতভর হবে নাচের আসর। কালী নাচ, আনুষঙ্গিক পূজা অর্চণাও হবে। রাতে হবে হাজরা ছাড়া। ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির তিথিতে চড়ক গাছ ঘোরানো হবে। সন্যাসীর পিঠের চামড়ায় বড়শি বিধিয়ে ঘোড়ানো হবে চড়কে। দেওয়া হবে পাঠাবলী।
জাকজমক পূর্ণ এ দিনে ভক্তরা বাতাসা ছিটাবেন মন্দির প্রাঙ্গনে। মনো বাসনা পূরণে ভরণ চালুন নিয়ে মন্দিরের চারদিক ঘুরবে ভক্তরা। রকমারী দোকান পাটে ভড়ে যাবে মেলা প্রাঙ্গন। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও মিলন মেলা ঘটবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টানের। ১৫ এপ্রিল পহেলা বৈশাখ প্রতিমা বিসর্জণের মধ্য দিয়ে শেষ হবে বোঁথরের চড়ক পূজা ও মেলার আনুষ্ঠানিকতা।

Need Ads
error: কপি হবে না!