ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাশনে বিএনপির ৩২ নেতাকর্মী জেলহাজতে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৫৪ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে বিএনপির ৩২ নেতাকর্মী জেলহাজতে

ভোলা প্র্রতিনিধি :  ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩২ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় নেতাকর্মীরা চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রবের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদের্শ দেন। আদালত সূত্র জানায়, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন ২৬ ফের্রুয়ারি ও নির্বাচনের দিন ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনায় দু’টি মামলা হয়। ওই মামলা দু’টিতে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে বিএনপি নেতা রিপন বদ্দার, যুবদল নেতা মনির তালুকদার, নোমান খান, শ্রমিকদলের বাবুল বদ্দার, স্বেচ্ছাসেবকদলের ইব্রাহিম ডাকুয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩২ নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মহিববুল্লাহ, অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমানসহ চরফ্যাশন বারের আইনজীবীরা।

Need Ads
error: কপি হবে না!