মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদরে মঙ্গলবার ‘পারি’ ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর উদ্যোগে নিজস্ব মিলনায়তনে “জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয় বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহীদুল্লাহ। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ আলী তালুকদার ও ভ্যাটেনারী সার্জন ডা. এম.এম.এ আওয়াল। বক্তব্য রাখেন তাজউদ্দিন পারি ট্রাষ্টের ম্যানেজার রাজু আহম্মেদ ও ইউএনডিপি-এর মনিটরিং অফিসার বিদুৎ কুমার পাল। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাধি সমাধান কল্পে করণীয় বিষয়ক সিদ্দান্ত গৃহীত হয়।




