নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ৩ স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ১০ জানুয়ারী রবিবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর সড়কের চারআলী এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়, নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী ও বন্দরের লোড আনলোড শ্রমিকবৃন্দ। সমাবেশে বক্তারা ঘাতক ট্রাক চালক ও মালিকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের জামাল, রাজন ও নজরুল নামের দশম শ্রেণির ৩ স্কুলছাত্র ভাড়া করা একটি মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহরে যাওয়ার পথে স্থল বন্দর সড়কের নয়াবিল এলাকায় দাঁড়ানো অবস্থায় একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে বেপরোয়া চালিয়ে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।




