কুষ্টিয়া প্রতিনিধি : ‘‘মশা-মাছি দুরে রাখি, রোগ-বালাই মুক্ত থাকি’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টার সময় কুষ্টিয়া পৌরসভার বিজয় উলাস থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার।
বক্তারা বলেন, বেশির ভাগ রোগবালাই মশা মাছি থেকেই ছড়ায়। মশা-মাছিবাহিত রোগ বালাই থেকে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
এসময় সরকারী উর্দ্ধতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।




