ads

মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুপুরে বাস নদীতে, আহত ৪০

খবর টি পড়েছেন : ২৫৮
মধুপুরে বাস নদীতে, আহত ৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ নদীতে পড়ে ১৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছে মোড় ঘুরতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায় , বিনিময় পরিবহনের বাসটি ধনবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ ফুট নীচে পাশের বংশাই নদীতে পড়ে যায়। ওই সময় বাসে থাকা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ ৪০ জন আহত হন।
খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে অংশ নেয়। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন পরবর্তী সংবাদ সব পত্রিকা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে, আশা তথ্যমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads