নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একই রাতে ২ টি বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।। জানা যায় মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর গ্রামে স্কুল শিক্ষক তোজাম্মেল হকের বাড়ীতে চোরেরা বাড়ীর সদর দরজার তালা ভেঙ্গে ১টি মোটর সাইকেল, ২ ভরি স্বর্ণলংকার, নগদ টাকা ও কাপড় চুরি করে নিয়ে যায়। অপরদিকে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের সফিউল ইসলামের বাড়ীতে আজ বুধবার ভোর রাতে চোরেরা সদর দরজার তালা ভেঙ্গে ১টি বাইসাইকেল, ৫ হাজার নগদটাকা নিয়ে যায় বলে গৃহকর্তাগন জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




