ads

শনিবার , ২০ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় বিএনপির ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

খবর টি পড়েছেন : ৪৮৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির এক হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনা সদর থানা উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন।

Shamol Bangla Ads

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্ৰেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার বিকেলে সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন।

Shamol Bangla Ads

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, ‘পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। বাকিদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপিকে কিভাবে শৃঙ্খলায় আনতে হয় তা আওয়ামী লীগ… পরবর্তী সংবাদ সরকারের সময় কখন শেষ তা নির্ধারণ করবে জনগণ…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads