ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মওদুদ-রফিকুল-আনোয়ারসহ ৫ জনকে গ্রেপ্তার ও হয়রানী না করতে হাইকোর্টের নির্দেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ২:২৮ অপরাহ্ণ

bnp-leaders_2 শ্যামলবাংলা ডেস্ক : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির ৫ নেতাকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ৫ নেতা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা থেকে করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আনোয়ারুল ইসলাম জানান, নতুন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে। এ আশঙ্কা থেকে তাঁদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। শুনানি নিয়ে আদালত রুল জারি করে এ আদেশ দেন।
উলে­খ্য, গত ৮ নভেম্বর মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবং ২৫ ডিসেম্বর সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!