ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট : ২২টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৩:২৯ অপরাহ্ণ

Naogaon-mapতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক না থাকায় যে কয়জন চিকিত্সক রয়েছেন তাদের চিকিত্সা সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র তিনজন ডাক্তার দিয়ে ৮ইউনিয়নের বৃহৎ এ উপজেলার লাখ লাখ লোকের চিকিৎসা চলছে। এ জন্য যেমন হিমসিম খেতে হচ্ছে ডাক্তারদের তেমনী দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের । স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট সার্জারী, কনসালটেন্ট মেডিসিন, আবসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসারের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে । মাঝে মধ্যে এ পদগুলোর মধ্য থেকে কোন পদে নিয়োগ দেওয়া হলেও তা স্থায়ী হয় না। কেননা নিয়োগ প্রাপ্তরা উপজেলা সদরের চেয়ে যে কোন জেলা সদর বা বিভাগীয় শহরে থাকতে আগ্রহী। তাই তারা বিভিন্ন ট্রেনিং ও বিশেষ কোর্সের অজুহাতে এখানে স্থায়ী হতে রাজি হন না। এ জন্য বর্তমানে মাত্র ২জন ডাক্তার দিয়ে বৃহওর এ জনগোষ্ঠির চিকিৎসাসেবা চলছে।
জানা যায়, এ স্বাস্থ্য কমপেক্সের আউটডোর ও ইনডোরে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশ রোগির চিকিৎসাসেবা দিতে হয়। ডাক্তার সংকটের কারণে প্রায়ই রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। ইনডোরে যেসব রোগী রয়েছে তাছাড়াও ঠিকমত চিকিৎসাসেবা পান না বলে অভিযোগ রয়েছে অনেকের। ভুক্তভোগী রোগীরা জানিয়েছেন, যথা সময়ে ডাক্তার পাওয়া যায় না। মেডিকেল অ্যাসিসটেন্ট বা ডিপোমা ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ইনডোর রোগীদের চিকিৎসা করা হয়। বিশেষজ্ঞ কোন ডাক্তার না থাকায় অনেক পরিবারের লোকজন কষ্ট করে হলেও তাদের রোগীদের অন্যত্র নিয়ে চিকিৎসা করান। এদিকে শুধু চিকিৎসক সংকটই নয় এছাড়াও এ স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার, স্টাফ নার্স, স্টোরকিপার, সহকারী নার্স, এফপিআই টেকনিশিয়ান, সহকারী মেডিকেল অফিসার, ওয়ার্ডবয়, কুক ও মালীসহ প্রায় ২২ টি পদ শূণ্য রয়েছে। যার সব গুলোই কোন না কোনভাবে রোগীসেবার সাথে সম্পৃক্ত।
এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব ডা. আব্দুস সালাম বলেন, চিকিৎসক সহ অন্যান্য শুন্য পদে লোক নিয়োগের জন্য বরাবর উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি। একজন আবাসিক মেডিক্যাল অফিসারসহ ২ জন ডাক্তারের নিয়োগ দেয়া হলেও চিকিৎসা সেবার মান অনেকটা বাড়ানো সম্ভব হবে।

Need Ads
error: কপি হবে না!