কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলে ২০১৩-১৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এসসিডিপি) আওতায় অধিক ঘনত্বের আম ও লিচু ফলের বাগান স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে সদর উপজেলার পঞ্চাশ জন কৃষকে প্রশিক্ষণ দেয়া হয়।
বুধবার সকালে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফর রহমান, কৃষি তথ্য সার্ভিসের জেলা কৃষি তথ্য ও যোগাযোগ অফিসার কৃষিবিদ হাবিবুল্লাহ। প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন বিশেষজ্ঞ কৃষিবিদ ফজলুল হক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রবীর কুমার বিশ্বাস।
প্রধান অতিথি বলেন বর্তমান কৃষিবান্ধব সরকারের কারনে দেশ আজ খাদ্যে স্বনির্ভর। কৃষির এই সাফল্য ধরে রাখতে টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ধান-গম উৎপাদনের সাথে সাথে অন্যান্য ফলজ বৃক্ষ ও রোপন করতে হবে। কেননা ফল যেমন কৃষককে পুষ্টির যোগান দেয় তেমনি আর্থিক স্বচ্ছলতাও দেয়। টেকসই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উচু জমিতে ফল বাগান স্থাপন করে দেশের জনগনের পুষ্টির চাহিদা পূরণ করতে উপস্থিত কৃষকদের আহŸান জানান।
প্রশিক্ষণে কৃষকদের অধিক ঘনত্বের আম ও লিচু ফলের বাগান স্থাপনের জন্য জমি নির্বাচন, জত নির্বাচন, রোপন পদ্ধতি, আগাছা ও সার ব্যবস্থাপনাসহ অন্যান্য পরিচর্যা এবং ফল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।




