শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ’সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩১ মার্চ সোমবার এক বর্ণাঢ্য র্যালি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবার শারমিনের নেতৃত্বে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ গ্রহণ করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সদস্য ও এপিপিআই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, সদস্য ও মাইটিভির প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, স্থানীয় জুয়েল একাডেমি ও আলহাজ্ব ফজলুল হক মোমোরিয়াল একাডেমির শিক্ষকÑশিক্ষার্থীরা।




