ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনালী ব্যাংকের নয়া এমডি আফজাল করিম

খবর টি পড়েছেন : ৪২৬
সোনালী ব্যাংকের নয়া এমডি আফজাল করিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. আফজাল করিম। ২৮ আগস্ট রবিবার তিনি যোগদান করেন। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেনে দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের মাঝে ২০২১-২০২২ অর্থবছরে তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।

Shamol Bangla Ads

মো. আফজাল করিম ১৯৯৫ সালে বিএইচবিএফসিতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে যোগদান করেন। একই প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্বসহ মহাব্যবস্থাপকের দায়িত্বও পালন করেন। বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সরকারি প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি আরও চারটি প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে প্রায় আট বছর কাজ করেছেন।

তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও মেজর ইন ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্যাংকিং কর্মকান্ডের ওপর দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেন ও সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

জানা যায়, এদিন যোগদানের আগে তিনি ব্যাংক ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৪ আগস্টের পত্র অনুযায়ী সরকারের সম্মতির পরিপ্রেক্ষিতে তিনি সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ত্রাস বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে থাকবে সেনাবাহিনীও পরবর্তী সংবাদ পাবনায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শ্বশুর গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads