ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীসহ গ্রেফতার ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীসহ গ্রেফতার ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বুধবার সকালে মাদক দ্রব্য মামলার সাজাপ্রাপ্ত নারী আসামী সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। পুলিশ জানায়, এস.আই দুলাল ফোর্স সহ ২০০১ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের দেয়া দেড় বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী ফরিদ আলীর স্ত্রী রাশেদা বেওয়া ওরফে টুলু (৪০)কে সান্তাহার থেকে গ্রেফতার করে। এছাড়া অনৈতিক কাজের অভিযোগে জনতা ডুমুরী গ্রাম থেকে সুদিন গ্রামের আাজজার রহমানের ছেলে মোফাজ্জল হোসেন (৪৫) ও শিহাড়ী গ্রামের মন্টু সাখিদারের তালাকপ্রাপ্তা মেয়ে লাবনী বেগম (৩২)কে আটক করে পুলিশে সোর্পদ করে।

 আদমদীঘিতে পুকুরের মাটি কাটতে বাঁধা দেয়ার সংঘর্ষে নারীসহ আহত ১৬

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘির করজবাড়ি গ্রামে বিবাদমান শুকানো একটি পুকুরে মাটি কাটতে বাঁধা দেয়ার জের ধরে দু‘পেক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কহিনুর বেগম (৩২) নামের এক নারীকে আশংকা জনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর ও আফতাব হোসেন (৪৬), তার ছেলে শাহাজাহান আলী (২৬) ও আব্দুস ছালাম (২৪) এবং অপর পক্ষের বেলাল হোসেন (৪০) ও তার স্ত্রী বেবী বেগম (৩৬), মোমিন (৩২), মতিউর (১৯), কে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার করজবাড়ি পূর্ব পাড়ায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
জানাযায়, স্থানীয়রা জানায় গত মঙ্গলবার সকালে ওই গ্রামের হাজির পুকুর নামের একটি পানি শূন্য শুকনো পুকুর থেকে বেলাল সহ তার লোকজন মাটি কাটছিল। এ সময় আবুল কাশেম বাঁধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলে চাপা উত্তেজনা। এর জের ধরে রাত সাড়ে ৮টা উভয়ের মধ্যে পুনরায় বাক বিতন্ডার এক পর্যায়ে উভয়ের বসত বাড়ীতে হামলা ভাংচুর ইট পাটকেল নিক্ষেপ সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু“পক্ষের নারী সহ ১৬ জন আহত হয়।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!