এ নশ্বর পৃথিবীতে কোনো কিছু
শেষ অবধি টিকে থাকে না
তবু কিছু লোক অমরত্ব লাভ করে
মৃত্যুর পরও বেঁচে থাকতে চায়।

বাঁচার তাগিদে ছেড়েছি নারী ও নেশা,
সময়ের প্রয়োজনে ভুলেছি প্রেম আর প্রণয়।
শুধু ছাড়িনি কবিতা, ভুলিনি মাত্রা ও ছন্দ।
কল্পনার তাজমহল ভেঙে হৃদয়ে গড়েছি
ব্যবিলনের শুন্য উদ্যান।
সে উদ্যানে ফুটে আছে বেগুনি, নীল, আসমানি,
সবুজ, হলুদ, লাল আর কমলা রঙের
চেনা অচেনা সহস্র কবিতার ফুল।

কত মধুকর ফুলে ফুলে উড়ে মধু খোঁজে
আমার উদ্যানে।
কেবল প্রেমিক মধুকর অনায়াসে
পেয়ে যায় কবিতার মৌ।




