ads

রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জন নিহত

খবর টি পড়েছেন : ২২০
গাজীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জন নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে মাওনা এলাকার জামান ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক বহনকারী বাসের ওই সংঘর্ষ হয়।

Shamol Bangla Ads

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ ওই তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা সবাই বাসের যাত্রী। তারা পোশাক কারখানার শ্রমিক। নিহদের মধ্যে একজনের নাম রহিমা খাতুন। তিনি জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী তিনি। আরেকজনের নাম প্রিয়া।

এদিকে অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সোয়া সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads