ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস : কুষ্টিয়া জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ২:৩৬ অপরাহ্ণ

kushtia_district_map_bangladesh-125_249এস এম জামাল, কুষ্টিয়া : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীনতার ৪৩তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের সোনালি দিন আজ। স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাদের রক্তে অর্জিত এই দেশ সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর দিন। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিপাগল বাঙালি। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অধিকারহারা শোষিত-বঞ্চিত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে শুরু হয় গণহত্যা। নির্যাতন, লুট আর পৈশাচিকতায় মেতে ওঠে পাকিস্তানি সেনারা। স্বাধীনতাকামী বাঙালি প্রবল মনোবল নিয়ে গড়ে তোলে প্রতিরোধ। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অবশেষে আসে মহান স্বাধীনতা। বাঙালি ছিনিয়ে আনে লাল-সবুজের বিজয়। অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পুরো জাতি শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। উৎসবের আনন্দে পালিত হবে স্বাধীনতার বার্ষিকী। শ্রদ্ধার সঙ্গে জাতি স্মরণ করবে স্বাধীনতার মহান স্থপতি ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

Shamol Bangla Ads

যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলা প্রশাসন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন। আয়োজনের মধ্যে গতকাল মঙ্গলবার ২৫ মার্চ সোমবার সকাল ৯টায় স্কাউট দল এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি কুষ্টিয়া জিলা স্কুল থেকে বের হয়ে সিঙ্গার মোড় এলাকায় যেয়ে শেষ হয়। সকাল ১০টায় জেলা শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া রাইফে ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিসত্মম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের সূচনা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ সহ কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ। এর পর রাত ১২টা ৫ মিনিটে মজমপুর গেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ। সুর্যোদয়ের সাথে সাথে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সরকারী, আধা-সরকারী স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিনে কর্মসূচী। সকাল ৮টায় দুর্বাচারায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থানে পুষ্পমাল্য অর্পন ও সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত, সাড়ে ৮টায় পিয়ারপুর, দুর্বাচারা ও বিত্তিপাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থানে মুক্তিযোদ্ধা কমান্ডের উপস্থিতিতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ ও মোনাজাত। সকাল ৯টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ। পুলিশ, আনসার ও ভিডিপি বিএনসিসি, রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড ও অন্যান্য শিশু-কিশোর সংগঠন এবং ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সকাল ১০টা ৩০মিনিটে জিলা স্কুল থেকে স্কুলের ছাত্রদের বাইসাইকেলসহ জাতীয় পতাকা র‌্যালী বের করা হবে। র‌্যালীটি পৌর এলাকা প্রদক্ষিণ শেষে ষ্টেডিয়ামে মূল অনুষ্ঠানে মিলিত হবে। সকাল ১১টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামেসহ জেলার সর্বত্র আপামর জনসাধারণের অংশগ্রহণে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট প্রদান করা হবে। সুবিধামত সময়ে বাদ যোহর সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং সকল মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, সরকারী শিশু পরিবার বালক/বালিকা এবং প্রতিবন্ধী শিশুকেন্দ্রসমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিকেল ৪টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামে প্রতিবন্ধীদের দৌড় প্রতিযোগিতা, এরপর প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে স্বাধীনতার কবিতা পাঠ। সাড়ে ৬টায় সকল সরকারী,আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারী ভবন সমুহে আলোকসজ্জাকরণ করা হবে। সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া কালেক্টরেটে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও মহান স্বাধীনতা দিবস থেকে ৩১ মার্চ পর্যন্ত পাবৈিক লাইব্রেরী চত্বওে, ২৭শে মার্চ কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গনে, ২৮মার্চ জেলাখানা মোড়ে,২৯শে মার্চ বারখাদা-ত্রিমোহনীতে এবং ৩০শে মার্চ লাহিনী বটতলা মোড়ে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী হবে।

Need Ads
error: কপি হবে না!