মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিতব্য ১৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন, সুষ্ট অবাধ, নিরেপক্ষ অনুষ্ঠিত হওয়ার লক্ষে নির্বাচনে আচরনবিধি ও আইন শৃঙ্খলাসহ নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমানে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, বিএনপির দুই প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির(একাংশের) সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু, জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক ও হিন্দু বদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা পদ দে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল। ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, জাসদ পৌর সভানেত্রী নেহার বেগম।




