তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলায় মৃত্যুদন্ড রায়ের প্রতিবাদে ও রায় প্রত্যাহারের দাবিতে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে কুমিল্লায় কোন প্রভাব পড়েনি। নিরুত্তাপ ও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়। সকাল থেকে নগরীতে রিক্সা, অটোরিক্সা, সিএনজি চলাচল করলেও ৩টি টার্মিনাল থেকে দুরপাল্লা কোন বাস ছেড়ে যায়নি। দোকান পাট ছিল খোলা। বিপনী বিতান ও মার্কেটগুলো বন্ধ ছিল। হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সর্তকাবস্থায় ছিল।

হরতালের সমর্থনে সকালে নগরীর কান্দিরপাড়, চকবাজার, শাসনগাছা, রাণীর বাজার বিক্ষোভ মিছিল করেছে মহানগরী জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বদেন মহানগরী শিবিরের সেক্রেটারী কামাল হোসাইন, জামায়াত নেতা আবুল কাউয়ুম মজুমদার, কাজী নজীর আহমেদ, শিবিরে সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সহ আরো অনেকে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং করে। এদিকে হরতালের সমর্থনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্বদেন শাখা সভাপতি শাহাদাত হোসেন।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম, মিয়াবাজার, পদুয়ার বাজার বিশ্বরোড, আলেখারচর বিশ্বরোড, কালাকচুয়া, কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি, চান্দিনা, দাউদকান্দি, গৌরীপুরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় ছিল। কোথাও কোন হরতালের কোন প্রভাব দেখা যায়নি। মহাসড়কেই যানবাহন চলাচল ছিল প্রায়ই স্বাভাবিক। দোকানপাটও খোলা ছিল। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সামসুজ্জামান জানান- হরতালে নাশকতা এড়াতেই পুলিশ সর্তক অবস্থায় ছিল। নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
জামায়াত নেতৃবৃন্দ এক বিবৃতিতে মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারী মোসলেহ উদ্দিন, মহানগরী শিবিরে সভাপতি মোঃ শাহ আলম, সেক্রেটারী কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা মোজ্জামেল হক শান্তিপূর্ণভাবে হরতাল পালনে অভিনন্দন জানান।

৮ জানুয়ারী কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন
কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০১৪-২০১৫ বছরের কার্যকরি পরিষদ গঠনের লক্ষ্যে সভাপতি পদে লড়ছেন,দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ফিরোজ মিয়া ও একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবীর রনি। প্রার্থীতা প্রত্যাহারের পর থেকে এই দুই প্রার্থী ইতিমধ্যেই ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা শুরু করেছেন। ভোটারদের মনজয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ৮ ফেব্র“য়ারী সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০১৪-২০১৫ বছরের কার্যকরি পরিষদ গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহনকারীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার সাংবাদিক আবুল হাসানাত বাবুল। বৃহস্পতিবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ মিয়া ও একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবীর রনি প্রতিদ্বন্দিতা করবেন। ইতিমধ্যে সাধারণ সম্পাদক সহ ৮টি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে রয়েছেন সাধারণ সম্পাদক পদে এন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জালাল উদ্দিন,সহ সভাপতি পদে আর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া,মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ বাশার খান,সাংগঠনিক সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এস এম সোলায়মান,অর্থ সম্পাদক পদে জি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৈশাখী টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন, কার্যনির্বাহী সদস্য পদে মাছরাঙা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইমরুল, দিগন্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ। এছাড়াও সহ সাধারণ সম্পাদক ও কার্যকরি কমিটির ৩ টি সদস্য পদে প্রার্থী না থাকায় পদগুলো শুন্য রয়েছে।
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক দোয়ার মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের উদ্যেগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্য শফিকুল আলম হেলালের সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরীর বড় হুজুর আলহাজ্ব মাওলানা ফাররুখ ছেয়ার ছিদ্দিকি। কলেজের সহকারী অধ্যাপক এ এইচ এম আবরার আহমেদের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক আলমগীর সরকার, সহকারী প্রধান শিক আবদুর রব বিএসসি, দিবা শাখার ইনচার্জ আবদুল মতিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া ট্রাস্টের সদস্য সাংবাদিক আমিনুল হক, রফিকুল ইসলাম আজাদ, প্রভাতী শাখার ইনচার্জ মাস্টার আমিনুল হক, মিয়া মোহাম্মদ নাসিম, মাওলানা মোসলেহ উদ্দিন, ইসরাফিল আলম প্রমূখ। এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাহেদ হাসান নিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র নাজমুস সাকিব।




