স্টাফ রিপোর্টার : টানা ৪ দিনের সফরে শেরপুরে আসছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। ২৬ মার্চ বুধবার থেকে শনিবার পর্যন্ত তিনি সরকারী, বেসরকারী ও বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মসূচিতে অংশ নিতে শেরপুরে অবস্থান করবেন।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা থেকে শেরপুর সার্কিট হাউজে পৌছবেন। এরপর সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাত ৯টায় তিনি চকবাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে বসবেন। রাতে বারঘরিয়াস্থ গ্রামের বাড়িতে অবস্থান শেষে পরদিন সকাল ৯টায় তিরছা বসারিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, দুপুরে পুটিজানা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং এরপর বরাটিয়া ও খুজিউড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। বেলা আড়াউটার দিকে চৈতনখিলা জব্বারিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে রংধনু ক্লাব আয়োজিত গণিত উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যায় চকবাজারস্থ দলীয় কার্যালয়ে বসবেন এবং যথারীতি গ্রামের বাড়িতেই রাত্রিযাপন করবেন। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠন ও গৃহহীনদের মাঝে টিন বিতরণ করবেন। এরপর তিনি কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসলীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বিকেলে ভীমগঞ্জ আতিউর রহমান মডেল কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যায় শেরপুর পৌরসভার তরফ থেকে শিল্পকলা একাডেমিতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর যথারীতি গ্রামের বাড়িতেই রাত্রিযাপন করবেন। পরদিন শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় চরখারচর পূর্বপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকেল ৫টায় ব্রাইট একাডেমির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানে শেষে সন্ধ্যায় চকবাজারস্থ দলীয় কার্যালয়ে বসবেন। ওইদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে শেরপুর ত্যাগ করবেন।




