লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গোলাম মুর্তুজা হানিফ আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, বহিস্কার পত্রটি গোলাম মুর্তুজা হানিফের কাছে পাঠানো হয়েছে।




