ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ৬৫৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ১১ নভেম্বর সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।

Shamol Bangla Ads

এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ পরিচালক রেজাউল করিম। সেই আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে জনাব তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান যেমন ঢাকার উত্তরায় ফ্ল্যাট ও কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেট রয়েছে। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

Shamol Bangla Ads

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায়, তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন : প্রধান… পরবর্তী সংবাদ বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads