ads

বুধবার , ২৬ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারও দাখিল হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

খবর টি পড়েছেন : ২০১
এবারও দাখিল হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এবারও দাখিল হয়নি। ২৬ জুন বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ কারণে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ৫ আগস্ট নতুন তারিখ ধার্য করেন। আর এনিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৬৬ বার পেছানো হলো। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ ওই তথ্য জানিয়েছেন।

আলোচিত ওই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্যরা হচ্ছে— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। তাদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও কেউই ঘটনার দায় স্বীকার করেনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ, আহতদের ১০… পরবর্তী সংবাদ অবশেষে জয়ার শিডিউল পাওয়া গেলো

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads