এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘যক্ষার সেবা সবার তরে, পৌছে দিবে ঘরে ঘরে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহযোগী সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে ২৪ মার্চ সোমবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ, কে, এম মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ইয়াসমিন, গোপালপুর থানার এসআই প্রদীপ সরকার।
আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডাঃ মীর মাছুদ রায়হান পান্না, ডাঃ তানজিনা আফরিন স্মৃতি, গোপালপুর যক্ষা ও কুষ্ঠ ক্লিনিকের সিনিয়র টিএলসিএ মোঃ মোবারক হোসেন, সূর্যের হাসি ক্লিনিক সিডব্লিউএফডি গোপালপুর শাখার ক্লিনিক ম্যানেজার মোঃ আব্দুলাহ আল মামুন, সূর্যের হাসি ক্লিনিক স্বনির্ভর বাংলাদেশ গোপালপুরের ক্লিনিক ম্যানেজার মোঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মাজহারুল ইসলাম বাদশা, প্রধান অফিস সহকারী মো. বজলুর রশিদ, স্টোর কিপার মো. সুরুজ্জামান প্রমুখ।




