ads

রবিবার , ২৯ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলাদেশের মডেল ইশরাত তন্বী

খবর টি পড়েছেন : ২০৮
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলাদেশের মডেল ইশরাত তন্বী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান তন্বী। কয়েক বছর আগে বলিউডের চলচ্চিত্রে স্বপ্নের ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন তন্বী। সেখানকার বেশ কয়েকটি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন এই বাংলাদেশি তারকা। ‘থারকিস্তান’ শিরোনামে একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’-এর বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

এই ক্যাটাগরিতে তন্বীসহ ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। সেখান থেকে পাঠক ও দর্শকদের ভোটে এবং বিচারকদের রায়ে একজনের হাতে উঠবে এ সম্মানসূচক পুরস্কার।
তন্বী এক ভিডিওবার্তায় বলেন, ‘ফিল্মফেয়ার থেকে আমাকে মেইল করে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছিল; কিন্তু আমার বিশ্বাসই হয়নি। পরে ফিল্মফেয়ারের ইনস্টাগ্রামের পেইজ থেকে আমার জন্য ভোট চাওয়া হয়েছে দেখে অবাক হয়েছি।’ ‘আমি পুরস্কারটি যাতে অর্জন করতে পারি তার জন্য ভোট করবেন ও দোয়া করবেন।’
চলতি বছরের ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিংবদন্তি অভিনেতা আলী যাকের আর নেই পরবর্তী সংবাদ বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা