ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে নারী সামাজিক ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ২:৫০ অপরাহ্ণ
চারঘাটে নারী সামাজিক ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সকালে চারঘাট ব্র্যাক কর্তৃক সামাজিক ক্ষমতায়ন পল্লী সমাজের আয়োজনে ব্র্যাক অফিসে ২৫ জন পল­ীসমাজের নারীদের নিয়ে নারীর সামাজিক ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ব্র্যাক ব্যবস্থাপক মোমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক ব্যাবস্থাপক মাহফুজা খাতুন। কর্মশালা অনুষ্ঠানে পল­ী সমাজের নারীর ক্ষমতায়ান, বাল্যবিবাহ, যৌতুক, তালাক, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সচেতনতায় উদ্বুদ্ধকরণে ইউনিয়নের ১৩টি পল­ী সমাজের নারী, কর্মসূচী সংগঠক আফরোজা আইরিন, শিক্ষক নাজমুল হক বারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চারঘাটে আ’লীগ ওয়ার্ড সভাপতি ছুরিকাহত, ভাই আটক

Shamol Bangla Ads

রাজশাহীর চারঘাটে আ’লীগ ওয়ার্ড সভাপতি শেখ বাচ্চু (৩২) নামের এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। গত বুধবার রাত ১১ টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। আহত বাচ্চু চারঘাট সারদা আস্কোরপুর এলাকার মহির উদ্দিন এর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার আপন ভাই মখলেছুর (৩৮)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এলাকার স্থানীয় লোকজন ও তার পরিবার জানায় রাত ১০টার দিকে শেখ বাচ্চু সারদা বাজার থেকে বাসায় ফিরছিলেন। এমন সময় বাড়ির অদুরে দুর্বৃত্তরা তার ্পুর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোক জনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এবং গুরুতর আশংকাজনক থাকায় রামেক হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানা ওসি গোলাম মোর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে আহত পরিবারের লোকজন জানায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই মখলেছুরকে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতের স্ত্রী বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করে।

Need Ads
error: কপি হবে না!