ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনে ৭ ফুট বাড়ে যে গাছ!

খবর টি পড়েছেন : ৪০৮
দিনে ৭ ফুট বাড়ে যে গাছ!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঠিকমতো আলো ও মাটির রস পেলে সব উদ্ভিবদই প্রতিনিয়ত বাড়ে। কিন্তু চীন ও জাপানের বাঁশজাতীয় এক প্রজাতির উদ্ভিদ ছাড়িয়ে গেছে অন্যদের। প্রতিদিন প্রায় ৭ ফুট করে (২ দশমিক ১ মিটার) বাড়ে এই গাছ। চারা থেকে ৮২ ফুট (২৫ মিটার) লম্বা হতে সময় নেয় মাত্র তিন সপ্তাহ!
উদ্ভিদের আশ্চর্যজনক প্রজাতি আছে বেশ কয়েকটি। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় গাছ হল বিশালাকার ‘হাইপেরিয়ন’। ১১৫ মিটার উঁচু এই গাছ নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বড়। প্রস্থের বিচারে সবচেয়ে বড় গাছ মেক্সিকোয় দেখতে পাওয়া যায়।

Shamol Bangla Ads

পরিণত এক মেক্সিকান বল্ড সাইপ্রেস গাছের ব্যাস ১৪ মিটার, ব্যাপ্তি প্রায় ৪৬ মিটার এবং উচ্চতা ৪০ মিটার। টাইটান অ্যারাম ফুলের নাম সত্যি সার্থক। একটি ফুল ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি। দুর্গন্ধের কারণে এই ফুলের কাছে যাওয়া যায় না।
রাই প্রজাতির এই উদ্ভিদের শিকড় ৮০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি পাইনগাছের বয়স ৪ হাজার ৮০০ বছরেরও বেশি। ডয়চে ভেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণ বাংলাদেশে পরবর্তী সংবাদ সাড়ে ৩৮ কোটি বছরের পুরনো জঙ্গল!