ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজ-পরীর ঘরে আসলো পুত্র সন্তান

খবর টি পড়েছেন : ২২২
রাজ-পরীর ঘরে আসলো পুত্র সন্তান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

রাজ আরও বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ওকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় থেকেছি। প্রতিদিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেন্সর পেলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পরবর্তী সংবাদ নোরা ফাতেহির ঢাকায় আসা এখনও চূড়ান্ত নয়