ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে কাদামাটির তৈরী সৌখিন সামগ্রীতে কপাল খুলেছে শত শত কুমার পরিবারের

খবর টি পড়েছেন : ১৯৩
মহাদেবপুরে কাদামাটির তৈরী সৌখিন সামগ্রীতে কপাল খুলেছে শত শত কুমার পরিবারের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

MohadevpurKumarpara Pictureমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নিপুন হাতের ছোঁয়ায় তৈরী কাদামাটির সৌখিন সামগ্রীতে কপাল খুলেছে নওগাঁর মহাদেবপুরসহ আশপাশ উপজেলার শত শত কুমার পরিবারের। এ কারণে বেশ কর্মচঞ্চল থাকছে এসব এলাকার কুমারপাড়াগুলো। মনের মাধুরী দিয়ে উৎকৃষ্ট কারুকাজে যতসব সৌখিন সামগ্রী তৈরীতে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমার শিল্পীরা। এ এলাকাগুলোতে তৈরী মাটির সৌখিন সামগ্রী সমূহ বেশ কিছুদিন থেকে দেশের বাইরেও যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। কারিগরের একাগ্রতায় তৈরী কাদামাটির সৌখিন সামগ্রীগুলো দেশের গ-ি পেরিয়ে বিদেশেও সুনাম ও খ্যাতি অর্জন করায় দেরীতে হলেও সুদিন ফিরে এসেছে এ শিল্পের সাথে জড়িত শত শত পরিবারে। মেলামাইন, ষ্টীল, সিলভার ও প্লাষ্টিকের তৈরী সামগ্রীগুলো বাজারে একচেটিয়াভাবে আধিপত্য প্রতিষ্ঠা করায় কুমার শিল্পের সাথে জড়িত পরিবারগুলো অবর্ণনীয় দুঃখ-কষ্টে কাটায় দীর্ঘদিন। দুঃখ-কষ্ট লাঘব করার জন্য অনেকেই এক পর্যায়ে আদিপেশা ছেড়ে নানান পেশায় নিয়োজিত করেন নিজেদেরকে। কুমার পরিবারগুলো জানায়, দীর্ঘ দুঃখ-কষ্টের পরীক্ষায় তারা আজ বিজয়ী। তাদের সেই কষ্টে ঘেরা দিনের এখন অনেকটাই অবসান হয়েছে। কুমার শিল্পীরা জানান, কাদামাটি দিয়ে তৈরী সামগ্রীগুলোতে কোনরকম রাসায়নিক দ্রব্য না থাকায় ক্রেতাদের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কুমারদের মাটির তৈরী সৌখিন সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের খেলনা সামগ্রী, বাহারী ফুলের টব ও ফুলদানী, রং-বেরংয়ের পশু-পাখি, মাছ, ছোট-বড় নানান আকৃতির ব্যাংক ও বিচিত্র আকার-আকৃতির ঘটিবাটিসহ বিভিন্ন সামগ্রী। এসবের বেশীরভাগই বিদেশে রফতানীর জন্য রাজধানীসহ দেশের নানান স্থানের পাইকাররা এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। দামও পাচ্ছেন বেশী। এ কারণেই এখানকার কুমারপাড়াগুলো কর্মচঞ্চল হয়ে উঠেছে। নানা দুর্দশার মধ্যে এখানকার কুমারপাড়াগুলো ঝিমিয়ে পড়েছিল। সে সময় তাদের দিন যেত খেয়ে না খেয়ে। স্থানীয় এবং আশপাশের সুলতানপুর, খঞ্জনপুর, শিবগঞ্জ, দোহালী ও দাউলসহ প্রভৃতি কুমারপাড়া ঘুরে দেখা যায়, মাটির সৌখিন সামগ্রী তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ সম্প্রদায়ের নারী-পুরুষরা। সুলতানপুর কুমারপাড়ার বাসিন্দা ধীরেন্দনাথ পাল জানান, তার দাদা গোপিনাথ পাহান ও পিতা নয়ন পাহান কুমার পেশার সাথে জড়িত ছিলেন। দাদা ও পিতার পথ ধরেই তিনি এ পেশাকে বেছে নিয়েছেন। তারা বলেন, মেলামাইন, ষ্টীল, সিলভার ও প্লাষ্টিক সামগ্রীর ব্যাপক ব্যবহারে মাটির তৈরী সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় এ পেশার সাথে জড়িত শত শত পরিবার অনেকটা বেকায়দায় পড়েছিল। কিন্তুু বর্তমানে কাদামাটির তৈরী সৌখিন সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় সুদিন ফিরে এসেছে দরিদ্র পরিবারগুলোতে। আগে খেয়ে না খেয়ে কাটলেও এখন আর সেই দুর্দিন নেই। এসব সামগ্রী ঢাকা ও চট্রগ্রামসহ দেশের নানান স্থানের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে পাইকারী কিনে নিয়ে গিয়ে দেশের বাইরে রফতানী করেন বলে ধীরন্দ্রনাথ জানান। এ পেশার সাথে জড়িত পরিবারগুলোর আয় বৃদ্ধি পাওয়ায় তারা এখন ছেলে-মেয়েদের পড়ালেখাতেও মনযোগী হয়ে উঠেছেন। পড়ালেখার ফাঁকে তাদের ছেলে-মেয়েরাও মাটির সৌখিন সামগ্রী তৈরীতে ব্যস্ত থাকে। সুলতানপুর পালপাড়ার বাসিন্দা শ্রীমতি অর্চণা রাণী জানান, একজন নারী শ্রমিক মাটির সামগ্রী তৈরী করে প্রতিদিন গড়ে দুইশ’ টাকা আয় করে থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জে স্কুল ভবনের নির্মান কাজ বন্ধ হয়ে যাওয়ায়… পরবর্তী সংবাদ কিশোরগঞ্জের দুই সহোদর রাজাকার নাসিরউদ্দিন ও অ্যাডভোকেট শামসুদ্দিনের…