ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও অবৈধ ঔষধ আটক করেছে বিজিবি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৩:৪৫ অপরাহ্ণ

444কুমিল্লা প্রতিনিধি : কুমিল­া বর্ডার গার্ড ব্যাটালিয়ন-১০ এর আওতাধীন কুমিল­া বৌয়ারা বাজার বিওপির জেসিও-৬২৭২ না: সুবেঃ মোঃ শওকত আলী’র নেতৃত্বে মানদারী কবরস্থান নামক স্থান হতে ২৭ হাজার ৯’শ ২০টি ভারতীয় ঔষধ টার্গেট যৌন উত্তেজক ট্যাবলেট, ৫৮ হাজার ৯’শ ৬০টি প্রাকটিন (মোটা তাজা করন) ট্যাবলেট এবং ৪৬ হাজার টি ডেক্সিন (মোটা তাজা করন) ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি- ১০। আকটকৃত ভারতীয় ঔষধ এর আনুমানিক মূল্য ৯ লাখ ৭ হাজার ৯’শ ২০ টাকা। এছাড়াও একই রাতে নায়েক মো: আবুল বাশারের নেতৃত্বে সংকুচাইল কোম্পানীর আওতাধীন আমড়াতলী মাঠ এলাকায় টহল পরিচালনা করে ৪’শ ৬২ পিচ ভারতীয় উন্নত মানের শাড়ী আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৬৬ হাজার টাকা। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪১ লাখ ৭৩ হাজার ৯’শ ২০ টাকা।
কুমিল­া ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান- কুমিল­া জেলা সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি-১০ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ টার্গেট যৌন উত্তেজক ট্যাবলেট, প্রাকটিন ট্যাবলেট ও ডেক্সিন (মোটা তাজা করন) ট্যাবলেট আটক করেছে। আকটকৃত ভারতীয় শাড়ী ও ঔষধের আনুমানিক মূল্য ৪১লাখ ৭৩ হাজার ৯’শ ২০টাকা। আটককৃত ভারতীয় শাড়ী কুমিল­া কাষ্টমস্ অফিসে এবং ঔষধ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, কুমিল­ায় জমা করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!