ads

বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক রুবেলের লাশ নদী থেকে উদ্ধার

খবর টি পড়েছেন : ৫৫২
কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক রুবেলের লাশ নদী থেকে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতু সংলগ্ন গড়াই নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন রুবেল।

নিহতের ছোট ভাই মাহবুবুর রহমান জানান, ভাই ৩ জুলাই শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা কার্যালয়ে ছিলেন। সেখানে কারও আসার কথা ছিল। কিন্তু রাত ৯টার দিকে মোবাইলে কল এলে তিনি দ্রুত বেরিয়ে যান। এর পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর কুষ্টিয়া মডেল থানায় জিডি করা হয়। সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারি নিয়ে ব্যস্ত থাকতেন। কারও সঙ্গে বিরোধ আছে কিনা জানা নেই। তবে ইদানীং তিনি অনেকের কাছ থেকে এমনকি বাড়ি থেকেও টাকা চেয়ে নিচ্ছেলেন।

Shamol Bangla Ads

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয়রা খবর দিলে গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরনের পোশাক ও মানিব্যাগের পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। তদন্ত চলছে, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

লাশ উদ্ধারে থাকা কুমারখালী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলায় দাগ রয়েছে। এ থেকে রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে লাশ উদ্ধারের সময় মা ও ভাই কান্নায় ভেঙে পড়েন। জেলার সাংবাদিকরাও সেখানে ছুটে যান। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রেলিয়ায় ১৫-১৮ ঘণ্টাও লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ পশুর বর্জ্য রাত ১০টার মধ্যে অপসারণ করতে হবে:…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads