স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শেরপুরে। ১৬ জুলাই বুধবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে শেরপুর অনলাইন ইয়ুথ ফোরামের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শেরপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অনলাইন নিউজ পোর্টাল শেরপুর টাইমস ডটকম, শেরপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম, শেরপুর ডাটা সেন্টারসহ বিভিন্ন সংগঠন একাত্বতা প্রকাশ করে।









