যশোর প্রতিনিধি : যশোরের কেন্দ্রীয় কারাগারের পুলিশের ব্যারাক থেকে ৫টি ককটেল উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ককটেলগুলো ব্যারাকের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, ব্যারাকের বাথরুম পরিস্কার করার সময় ককটেলগুলো দেখতে পেয়ে পরিচ্ছন্নতা কর্মী পুলিশে খবর দেয়। পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।




