পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ গত শনিবার রাতে মাদক বিক্রির অভিযোগে তাঁরা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করছে। আটককৃত ব্যক্তির বাড়ি উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে।
পুলিশ জানায়, গত এক বছর আগে আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে শনিবার রাতে তাকে আটক করা হয়।




